ঢাকা-চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে ৬ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের
গেল সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) দেশের ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে পূঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানে। এগুলো হলো- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, শমরিতা হসপিটাল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সমতা লেদার এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। এই ৬ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গেল সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ১১.২৬ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৩.৩৮ শতাংশ।গেল সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
