সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। কোম্পানিটির ৩৪ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৮৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৯ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, একমি পেস্টিসাইড লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, সায়হাম কটন মিলস লি:, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *