বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজকের সংবাদ

তাকাফুল ইন্সুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

 পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানাগেছে
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭৯ পয়সা, যা গত বছরের ৩০ জুন ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।
এছাড়া হিসাববছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *