তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফিনিক্স ফাইন্যান্স
তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের জন্য তার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্য কোম্পানি সূত্র থেকে জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫১ পয়সা।
অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ২৩ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল মাইনাস ১৩ টাকা ৮৯ পয়সা।
