তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মেঘনা ইন্স্যুরেন্স
তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের জন্য তার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।
অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪২ পয়সা।
