শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৪৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের দর বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যালস লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইনটেক, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউসিবি এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *