শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে

২৩.৮০ টাকায় দাঁড়িয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দেশবন্ধু পলিমার। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪.০০ টাকায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.১৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭.৯২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৭.৪৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫.৬২ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫.১৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৪.৯৬ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৪.৬৯ শতাংশ এবং তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৪.৬২ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *