মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ২৪৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড শেয়ার দর আগের কার্যদিবসের ৯ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো -ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ৯.৫শতাংশ, মালেক স্পিনিং মিলস ৭.৯৪ শতাংশ, বিএসআরএম স্টিলস ৭.৩১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৬.৮৩ শতাংশ, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস ৬.৮২শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৬.৮ শতাংশ এবং প্রভাতী ইন্সুরেন্স পিএলসি ৬.৬৯ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *