বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৪৭ কোটি টাকা

সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৪ ও ২১৬৪পয়েন্টে।

সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৪৭ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির,কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ২৪৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *