বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে স্টাইল ক্রাফট ‘

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ১৩৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফ্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ।

আর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদারের ৯.৭৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৭৪ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৯.৫২ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৪৩ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৯.০৯ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৮.৫১ শতাংশ রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.৮৪ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *