রবিবার, জুন ১৪, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, রোববার (১৪ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৮ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৭৫ শতাংশ কমেছে
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.৩৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৬.৭৮ শতাংশ এবং এসকে ট্রিমসের ৪.৮৬ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *