মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর)কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজউদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ওয়াটা কেমিক্যালস লিমটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *