বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোলের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১১ মার্চ) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আর ৪ টাকা বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শিকদার ইন্সুরেন্স ৯.৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.০৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ৮.৭০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৮.১৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ৭.৫৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৭.৩৬ শতাংশ ও খুলনা প্রিন্টিংএন্ডপ্যাকেজিং ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *