মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএন) হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।
আলোচ্য প্রান্তিশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *