মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া, ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *