লুব-রেফের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৮ পয়সা।
আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সা।
