রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২৩ সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড
আরএকে সিরামিক্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩১ ডিসেম্বর- ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *