শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

দুই কোম্পানির শেয়ার ফ্লোর ভেঙেছে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ০.৮৮ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৯টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ১৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ পুঁজিবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নর্দার্ন জুট এবং ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ নর্দার্ন জুটের শেয়ারদর বেড়েছে ১০ পয়সা বা ০.০৫ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯৪ টাকা ২০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৯৪ টাকা ২০ পয়সায়।

অন্যদিকে, ফার কেমিক্যালের শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ১.৮৮ শতাংশ। তবে দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে ক্লোজিং হয়েছে ১০ টাকা ৬০ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *