রবিবার লেনদেনে ফিরবে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর রোববার (২৪ সেপ্টেম্বর) লেনদেনে ফিরবে। প্রতিষ্ঠানগুলো হলো : ইবনে সিনা, ইস্টার্ন হাউজিং এবং অগ্রণী ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বন্ধ রয়েছে।
রেকর্ড ডেটের পর ২৪ সেপ্টেম্বর (রবিবার) প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।
