মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১০ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে।

এসময় ডিএসইতে ৫১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *