বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার।

২৮ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বীচ হ্যাচারি, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্স, এডভেন্ট ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইউনিক হোটেল এবং রূপালী ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *