মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজকের সংবাদ

দেড় ঘণ্টায় ২৩৫ শেয়ারের দরপতন, লেনদেন ১৯৫ কোটি টাকা

দেড় ঘণ্টায় ২৩৫ শেয়ারের দরপতন, লেনদেন ১৯৫ কোটি টাকা করেসপন্ডেন্ট১২ অক্টোবর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৯৫ কোটি টাকার লেনদেন হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৫ শেয়ারের দরপতন হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ০৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৬২ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৭ ও ২০২১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৫ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *