দ্বিতীয় প্রান্তিক প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৪৯ পয়সা।
