মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা গত বছর আয় ছিলো ১ টাকা ৪১ পয়সা। এদিকে একক ভাবে আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।আলোচ্য প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় বেড়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৩২ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮২ পয়সা। আগের বছর ছিলো ১৯ টাকা ১ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৬ টাকা ৪৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *