দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে এক্সিম ব্যাংকের
বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।
