নতুন আশায় বুক বাঁধছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা
এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক দরপতনে ছিল দেশের পুঁজিবাজার। টানা পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা প্রায় নির্বাক হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই পতন শুরু হয়। চলে গত মঙ্গলবার পর্যন্ত।
অব্যাহত পতনের ছোবলে মাত্র ২৪ কর্মদিবসে উধাও হয়ে গেছে পুঁজিবাজারের ৬৩৩ পয়েন্ট। এরমধ্যে মার্জিন ঋণের বিনিয়োগকারীদের উপর আচমকা ঝড় নেমে আসে। তাদের বড় একটি অংশ ফোর্স সেলের কারণে নিঃশেষ হয়ে গেছে।
অবশেষে গতকাল বুধবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আগের দিন (২০ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেড়েছে ৬৯ পয়েন্ট। গত দুই দিনে ৬৩৩ পয়েন্টের বিপরীতে ফিরেছে ১৩৭ পয়েন্ট। এতে নতুন করে পুঁজিবাজারের ধারাবাহিকতায় বিনিয়োগকারীরাআশায় বুক বাঁধছে ‘
বাজার বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ডিএসইর সূচক কমে ১১১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। তৃতীয় সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) সূচক ৬৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৭৩ পয়েন্টে। চতুর্থ সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) ১৯ পয়েন্ট ৬ হাজার ২৫৪ পয়েন্টে।
এরপর মার্চ মাসের প্রথম সপ্তাহে (০৩-০৭ মার্চ) ১৪২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে এবং দ্বিতীয় সপ্তাহে (১০-১৪ মার্চ) আরও ১৪৪ পয়েন্ট দাঁড়ায় ৫ হাজার ৯৬৮ পয়েন্টে।
চলতি সপ্তাহের প্রথম তিন দিনে সূচক ১৫৪ পয়েন্ট। আর পরের দুই দিনে অর্থাৎ গতকাল ও আজ সূচক বেড়েছে ১৩৭ পয়েন্ট। আগের দিনের তুলনায় আজ লেনদেনও বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছে। যে কারণে বাজারের সূচক ও লেনদেনের ধারাবাহিকতা ভালো ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
