নাম পরিবর্তন করবে ইউনিয়ন ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।
জানা যায়, কোম্পানিটির নাম “ইউনিয়ন ব্যাংক লিমিটেডের” ‘পরিবর্তে ইউনিয়ন ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামীকাল ১২ ডিসেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।
এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
