নাম পরিবর্তন করবে ইস্টার্ণ ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নতুন নাম আগামীকাল ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া ব্যাংকের অন্যান্য দিক অপরিবর্তিত থাকবে।
