বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এই সময়ে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৬টির দাম বেড়েছে, ৪৯টির দাম কমেছে এবং ১০৬টির অপরিবর্তিত রয়েছে। এ সময় লেনদেন হয়েছে ২২৬ কোটি ২৮ লাখ টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে।

এই সময়ে লেনদেন হওয়া ৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টি বেড়েছে, ১৯টি কমেছে এবং ২৯টি অপরিবর্তিত রয়েছে। আলোচিত সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২১ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *