ক্রেডিট রেটিং সম্পন্ন গ্লোবাল ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং মূল্যায়ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গ্লোবাল ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী জন্য ‘এ’এ এ’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং পেয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
গ্লোবাল ইন্স্যুরেন্স এই রেটিংটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ হওয়া সময়ের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
