বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

পদ্মা ইসলামী লাইফের সর্বোচ্চ দর পতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫.০০ শতাংশ।
আর ১০ পয়সা বা ৫.০০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ব্যাংকের ৪.২৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.১৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ, তুংহাই নিটিং এন্ড ডাইংয়ের ৩.৭০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৪৫ শতাংশ এবং এসিআই লিমিটেডের ৩.৪৪ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *