সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

পর্ষদ সভার তারিখ ঘোষণা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে, এটি প্রকাশ করা হবে। এছাড়া সভা সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

প্রসঙ্গত, কোম্পানিটি গত অর্থবছর ২০২১ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *