বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াটা কেমিক্যাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.০৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
