বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা শাহজিবাজার পাওয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ১৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
