বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা বারাকা পাওয়ারের
তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচনাাধীন বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় (ইপিএস) ছিল ৫৬ পয়সা। গত বছর ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
