বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

এক নজরে তিন কোম্পানির লভ্যাংশ

১। পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২২-এর শেষ সময়ের জন্য লভ্যাংশ পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

পর্যালোচনাধীন সময়ে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর ১০ শতাংশ নগদ।

২। তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি সমাপ্ত আর্থিক বছরে (৩০ জুন, ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার (২৮ আগস্ট) কোম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা। আগের বছরের ইপিএসের পরিমাণ ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

৩। তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) জন্য বিনিয়োগকারীদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার (২৮ আগস্ট) কোম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেষ হয়েছে ১৬.৯২ পয়সা। আগের বছরের ইপিএস ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫.০৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ১২ অক্টোবর বিএসসিসিএল বার্ষিক সাধারণ সভা করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *