বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক আইপিওর অব্যবহৃত ৪৬ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করবে

কোম্পানিটি তালিকাভুক্ত ব্যাংক সেক্টর মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা অব্যবহৃত তহবিলের ৪৬ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে চায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অব্যবহৃত আইপিও খাতে ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

পরিচালনা পর্ষদ ব্যাংকের নাম ‘মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ থেকে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তগুলি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য একটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান জানায়। আগামী ২৯ আগস্ট বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *