বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা শাশা ডেনিমসের
তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
