পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
গত জুন মাসে ০.১০ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিতে। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ৩২.৫৩ শতাংশ, যা জুন মাসে ১.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৭৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১৩.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৭৬ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৮ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে কোন শেয়ার ছিলনা। কিন্তু জুন মাসে ০.১৬ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৭.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯.৬৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।
লিন্ডে বিডি
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০টি এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে কোন শেয়ার ছিলনা। কিন্তু জুন মাসে ০.৬০ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.৪০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য লিন্ডে বিডি ডিভিডেন্ড দিয়েছে ৪৫০০ শতাংশ ক্যাশ।
ম্যারিকো
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ১৫ লাখ এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে শেয়ার ছিল ১.৭৭ শতাংশ, যা জুন মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৮৮ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৬.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.০৪ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ মার্চ, ২০২৫ অর্থবছরের জন্য ম্যারিকো ডিভিডেন্ড দিয়েছে ৩৮৪০ শতাংশ ক্যাশ।
উত্তরা ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২টি এবং পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ০.৭৭ শতাংশ, যা জুন মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৯০ শতাংশ। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২৫.৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৯২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক।
