মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজার সংস্কার-উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান

পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) শীর্ষ নির্বাহীদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ একসঙ্গে এবং সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ এবং ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম এবং সিএমএসএফ’র শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *