মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে আজকের দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩০২টি কোম্পানির ৭০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন এপেক্স ফুডস লিমিটেডের দাম সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন এপেক্স ফুডসের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। ফলে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা আরামিত লিমিটেডের শেয়ার ৬.১১ শতাংশ বেড়েছে। আর শেয়ার দর ৪.৮৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেটল ইন্স্যুরেন্স।

ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং জিকিউ বলপেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *