শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে

পুঁজিবাজার প্রেস.কম :দেশের শেয়ারবাজারে কোটি টাকার বেশি বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ১০০ কোটি ও ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীর সংখ্যা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারী (৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদূর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী (৫০ লাখের বেশি ও ৫০ কোটি টাকার নিচে পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন)-এর সংখ্যাও বেড়েছে।

একইসঙ্গে গত বছরের তুলনায় ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখের বেশি ও ৫০ লাখ টাকার কম পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন)-এর সংখ্যাও বেড়েছে। তবে অতি ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখ টাকার কম পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা কমেছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন শেষে ৭০টি বিও হিসাবে ৫০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগকারী আছে। গত বছরের ৩০ জুন এই সংখ্যা ছিল ৬৮ জন।

জুলাই ২৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা ৩৪৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ৩২৫টি। ৫০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ৭৩৩টি, গত বছর এই সংখ্যা ছিল ৬৯৬টি।

এছাড়া ১০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা আছে ২ হাজার ৮৯১টি, গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৯৪টি। ১ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ১৩ হাজার ৩১৬টি, গত বছর এই সংখ্যা ছিল ১২ হাজার ৯৯৩টি।

অন্যদিকে, কোটি টাকার কম বিনিয়োগ থাকা বিনিয়োগকারীদের মধ্যে ৫০ লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ২৪ হাজার ২২৫টি। গত বছর এই সংখ্যা ছিল ২২ হাজার ৯০৭টি। ১০ লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ১ লাখ ৪ হাজার ৮৩৩টি। গত বছর এই সংখ্যা ছিল ৯৮ হাজার ৩৭১টি।

এছাড়া, ১ লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ৩ লাখ ৯০ হাজার ৩৮৫টি। গত বছর এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৯ হাজার ৫৯৪টি। আর এক লাখ টাকার কম বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮টি, গত বছর এই সংখ্যা ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭টি। pujibazarpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *