বুধবার লেনদেনে ফিরছে ৫ কোম্পানি
পুঁজিবাজার তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট, আরডি ফুড, কুইন সাউথ টেক্সটাইল, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ও এস.এস. স্টিল লিমিটেড রেকর্ড ডেটের পর আগামীকাল ৬ ডিসেম্বর, বুধবার থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলোর লেনদেন স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।
