শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের দরপতন, সবচেয়ে বেশি কমেছে সিরামিক

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে। আলোচ্য সপ্তাহে একমাত্র মিউচ্যুয়াল ফান্ড খাতে দরপতন হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ৫.৮৭ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ৫.৬৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জীবন বীমা খাতে ৫ দশমিক ০২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর সিমেন্ট খাতে ৪.৮ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৫৪ শতাংশ, আর্থিক খাতে ৩.৯৪ শতাংশ, আইটি খাতে ৩.৩ শতাংশ,খাদ্য খাতে ৩.২৪ শতাংশ, পাট খাতে ৩.১ শতাংশ, বিবিধ খাতে ২.৮৮ শতাংশ, প্রকৌশল খাতে ২.৭৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩৬ শতাংশ, ট্যানারি খাতে ২.২৮ শতাংশ, বস্ত্র খাতে ২.২২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.২ শতাংশ, ফার্মা খাতে ২.০৫ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে ১.৫৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.১৬ শতাংশ,ব্যাংক খাতে ১.১২ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে ১ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *