নারী উদ্যোক্তাদের সম্মাননায় এনআরবি ব্যাংক
সিলেটে অনুষ্ঠিত হলো “সিলেট নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫”। নারী উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল এনআরবি ব্যাংক পিএলসি।
শনিবার সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২ জন অনন্য নারী উদ্যোক্তাকে তাদের অসাধারণ অবদান ও সাফল্যের জন্য সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এনআরবি ব্যাংক অর্জন করে “এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন
এনআরবি ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর ফরাজী, সিলেটের রিজিওনাল হেড প্রশান্ত কুমার সিংহ, হেড অব এসএমই অ্যান্ড এগ্রি এ এম জাহেদ ও এসবিএম মো. ফাইজুল কবির চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত। তাঁরা উদ্যোক্তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং তাঁদের সাফল্যের মুহূর্ত উদযাপন করেন।
