বিদায়ী সপ্তাহে টপটেন গেইনারের সবগুলোই ‘এ’ ক্যাটাগরির
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ১০টি রয়েছে ‘এ’ ক্যাটাগরির।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
’এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
এনভয় টেক্সটাইল
সপ্তাহের ব্যবধানে এনভয় টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২০.৩৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৭৪ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।
২০২৫ সালে এনভয় টেক্সটাইল ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
সপ্তাহের ব্যবধানে পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ২০.২৭ শতাংশ। আগের সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ২০ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে।
ফান্ডটি ২০২৫ সালে ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
সপ্তাহের ব্যবধানে ফান্ডটির শেয়ার দর বেড়েছে ১৩.৮৫ শতাংশ। আগের সপ্তাহে ফান্ডটির ইউনিট দর ছিল ৭ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৮১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৮ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ৪৩ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৮০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৯.৫২ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৯৩ শতাংশ ও সাউথইস্ট ব্যাংক ৮.৬২ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৮.০৬ শতাংশ ও নিটল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ দর বেড়েছে।
