সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে শমরিতা হসপিটাল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮২ কোম্পানির মধ্যে ৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৬ মে) শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৫৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২ দশমিক ২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২ দশমিক ২৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ২ দশমিক ১১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ দশমিক ৯৮ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৮৫ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *