রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৬ মে) ওরিয়ন ফার্মার ২০ কোটি ৯২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকোর আজ ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং স্কয়ারফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *