বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফু-ওয়াং সিরামিক

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রবিবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ০.০৬ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে ফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ০.৬৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *