রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

ফাইন ফুডসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১৬২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ফাইন ফুডস লিমিটেডর।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮৯ শতাংশ। আর ৫ দশমিক ২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেনারেশন নেক্সট।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বীকন ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *